টাঙ্গাইল সংবাদ
টাঙ্গাইলে সেতুতে চরম দুর্নীতি-অনিয়ম: উদ্বোধনের আগেই ফাটল
টাঙ্গাইলে একটি সেতু নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উদ্বোধনের আগেই নবনির্মিত এই সেতুর বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন।
টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলার রহস্য উন্মোচন, মোয়াজ্জেমসহ গ্রেপ্তার ২
টাঙ্গাইলে গৃহবধূ নাজমা আলম হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই ক্লু-লেস এই ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় মসজিদের মোয়াজ্জেমসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।